Tuesday, 16 July 2013


নিজের অজান্তে তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাই হয়তো তোমার কাছে অনেক আবদার করে ফেলি অনেক কিছু আগ বাড়িয়ে জানতে চাই
আর আমিটা যেন কেমন কোন কিছুই সহজে প্রকাশ করতে পারিনা , আর অনেক কিছু বুঝতে পারিনা হয়তো আমার সেই গুণ টা নেই
প্রকাশ করতে না পারি তো কী হয়েছে? তোমার প্রতি যে ভালোবাসা তার তোকোন কমতি নেই , নেই কোন কৃত্রিমতা
আর যদি কখনো সেটার পরিমাপ করতে যাও তাহলে তার কোন শেষ পাবেনা তবে পরিমাপ করাটা হবে তোমার ভুল
আর সবার মাঝে হয়তো আমি অন্য রকম কেমন তা জানিনা শুধু জানি ভিন্ন
আর আমি হয়তো সম্পর্ক করার মতো ছেলে নয় , কিন্তু দেখ ? আমার অন্তর টা কিন্তু অনেক পরিস্কার
কিছু সময়ে কিছু ব্যাপার বুঝিয়ে বলতে হয় এবং বুঝিয়ে দিতে হয় হোক সেটা খারাপ অথবা ভালো
আমার কাছে একটা জিনিসই গ্রহণযোগ্য , সেটা হলো আমার মন কী চায় ? যেটা আমার ভেতর থেকেই আসে বাহ্যিক কিছু না
আমার মনের ভেতরের টাই যে আমি প্রকাশ করি এটাই আমার বাহ্যিক
হয়তো বিদ্যা-বুদ্ধি দিতে পারবনা তবে আমার কাছে সত্যিকারের ভালোবাসা টাই পাবে

বন্ধু বা ভালবাসার মানুষটিকে ট্যাগ দিয়ে জানাতে পারেন আপনার অনুভূতি